যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার দিবাগত রাতে দেশজুড়ে পালিত হবে শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী হিসেবে সমাদৃত।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার দিবাগত রাতে দেশজুড়ে পালিত হবে শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী হিসেবে সমাদৃত।
“শব” অর্থ রাত আর “বরাত” মানে সৌভাগ্য। আরবিতে বলা হয় লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রাত। এই রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।অতীতের পাপ-অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন তারা। মুসলমানদের বিশ্বাস, মহিমান্বিত এই রাতে মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের রিজিক নির্ধারণ করে থাকেন। এই রাতে বাবা-মা, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করেন মুসুলমানগণ।
বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করার প্রচলন রয়েছে শবে বরাতকে কেন্দ্র করে । এসব খাবার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও অসহয় মানুষের মাঝে বিতরণ করা হয়। অনেকে কবরস্থানে যান আপনজনদের আত্মার মাগফিরাত কামনা কবরস্থানে গিয়ে অনেকে দোয়া করেন ।